ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘খেলাধুলাই পারে সীমান্তের দেয়াল ভাঙতে’: প্রতিমন্ত্রী আমিনুল হক Logo ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে চিলমারী রক্ষার দাবি, চরবিষয়ক মন্ত্রণালয়ের আহ্বান Logo ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’—সিরাজগঞ্জে মন্ত্রী টুকু Logo সুবর্ণচরে মৎস্য প্রজেক্ট দখল ও মাছ লুটের অভিযোগ, মানববন্ধনে বাধার দাবি Logo বৈরী আবহাওয়ায় সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের Logo বন্ধ পাটকল ও টেক্সটাইল মিল চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী Logo কাঁঠালিয়ায় মামলা তুলে নিতে হুমকির অভিযোগ, থানায় জিডি Logo নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত Logo ঘাটাইলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক র‍্যালি Logo জনবল সংকট ও দালালচক্রে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি

অমিমাংসিত ইস্যুতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৭১০ বার পড়া হয়েছে

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণমুক্তি রিপোর্ট

ভারত সফর অতন্ত ফলপ্রসূ হয়েছে জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গঙ্গা চুক্তি যথাসময়েই হবে। তিস্তার পানিবণ্টন নিয়েও আলোচনা হয়েছে। অমিমাংসিত ইস্যুতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত। পাশাপাশি মিয়ানমার ইস্যূতেও দু’দেশ একই সঙ্গে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেছে। নতুন দিল্লি সফর নিয়ে সোমবার (১২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ড. হাছান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রী হিসাবে প্রথম কোন দ্বিপাক্ষিক সফর ছিলো এটি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরশি দেশ মিয়ানমারে অস্থিরতা বিরাজ করছে। মিয়ানমারে যদি  পরিস্থিতির অবনতি ঘটে সেটি যেমন আমাদের দেশের জন্য উদ্বিগ্ন তেমনি ভারতকেও উদ্বিগ্ন  করে। সুতরাং মিয়ানমারকে নিয়ে দুই দেশেই যেহেতু উদ্বিগ্ন,  সেহেতু আমাদের একসঙ্গে কাজ করার অনেক বিষয় রয়েছে। সেজন্য আমরা একসঙ্গে কাজ করবো বলে আলোচনা করেছি। বিশেষ করে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে ভারতের সহযোগিতা সবসময়ের মতো এবারও চেয়েছি।

বিএনপির তরফ থেকে মিয়ানমার ইস্যুতে সরকার তথ্য গোপন করছে বলে যে অভিযোগ তোলা হয়েছে সে বিষয়ে জানতে চাইলে, পররষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিদিন বক্তব্য দিয়ে বিএনপি যে আছে তা জানান দিতে চায়। মিয়ানমার থেকে যত সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে, সে বিষয়ে সব সময় গণমাধ্যমকে অবহিত করেছি। লুকোচুরি প্রশ্নই ওঠেনা। তাদের ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আশা করেন, খুব শিগগিরই ফেরত পাঠানো সম্ভব হবে।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি এখন পুরোনো গাড়ি। স্টার্ট দিয়ে চালু রাখার চেষ্টা করছে। তাদের কর্মীদের মধ্যে যে হতাশা বিরাজ করছে, কর্মসূচি দিয়ে এসব হতাশা কাটানোর চেষ্টা করছে। বিএনপি গণতান্ত্রিক কর্মসূচির মধ্যে থাকবে এবং সরকারের প্রতিবাদ তারা করতেই পারে। কিন্তু রাজনৈতিক কর্মসূচির নামে তাদের অগ্নিসন্ত্রাস আর সহ্য করা হবে না।

গণমুক্তি/এ এইচ

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অমিমাংসিত ইস্যুতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় :