আখাউড়া-আগরতলা স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ
- আপডেট সময় : ৯০৭ বার পড়া হয়েছে
আকাউড়া-আগরতলা সীমান্ত পথটি ভারতের ত্রিপুরা ছাড়াও বিভিন্ন প্রদেশে যাতায়তের ব্যস্ততম পথ। আগরতলা ইমিগ্রেশনের সার্ভারে মাঝে মধ্যেই নানা ত্রুটি দেখা দেয়।
ভারতের পিছিয়ে পড়া এ রাজ্যের রাজধানী আগরতলা বিমান দিয়ে বাংলাদেশের বহু যাত্রী চেন্নাই, দিল্লীসহ বিভিন্ন রাজ্যে যাতায়ত করে থাকেন।
উত্তরপূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের অন্যতম স্থলপথ আখাউড়া স্থলবন্দর। এ পথে প্রতিদিন ৭ থেকে ৮শ যাত্রী যাতায়ত করে থাকেন।
ভারতের আগরতলা ইমিগ্রেশনের সার্ভারে ত্রুটির জনিত কারণে মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ৮টা থেকে যাত্রী পারাপার বন্ধ করে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
বাংলাদেশের আখাউড়া ইমিগ্রেশনে কমপক্ষে ১০০ জন যাত্রী আগরতলায় প্রবেশের অপেক্ষায় রয়েছেন।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের সহকারী উপ-পরিদর্শক মোরশেদুল হক জানান, সকালে ১২ জন যাত্রী ভারতে প্রবেশ করার পর আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিএসএফের মাধ্যমে যাত্রী পারাপার স্থগিতের কথা জানায়।
তিনি আরও বলেন, সকালে হঠাৎ করেই আগরতলা ইমিগ্রেশনের সার্ভারে ত্রুটি দেখা দেয়। কতটা সময়ের মধ্যে ফের যাত্রী পারাপার স্বাভাবিক হবে, সে সম্পর্কে কিছু জানায়নি ভারতীয় কর্তৃপক্ষ।





















