ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আদমদীঘিতে তিন মাদক কারবারির জেল-জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার আদমদীঘিতে নেশার ইনজেকশন ও চোলাই মদসহ আটক তিন মাদক কারবারিকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গত মঙ্গলবার (২ জুন) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২পিস কুপিজেসিক ইনজেকশন ও ২লিটার চোলাই মদসহ তাদের আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম তাদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানার আদেশ প্রদাণ করেন। দন্ডপ্রাপ্তরা হলো, আদমদীঘি উপজেলার ইয়ার্ড কলোনীর আজিজ উদ্দিনের ছেলে মিজু (৩০), ছাতিয়ানগ্রাম বাগবাড়ি গ্রামের বাহার উদ্দিনের ছেলে স্বপন (৪৫) ও একই গ্রামের বছির উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৬২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, মঙ্গলবার বিকেলে আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উল্লেখিত তিন জন মাদক কারবারিকে ২পিস কুপিজেসিক ইনজেকশন ও ২লিটার চোলাই মদসহ আটক করা হয়। ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম মাদক কারবারি মিজুকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫হাজার টাকা জরিমানা, স্বপনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড ১০০ টাকা জরিমানার ও আব্দুল মান্নানকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানার আদেশ দেন। এছাড়া জব্দ করা মাদক ঘটনাস্থলে ধ্বংস করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আদমদীঘিতে তিন মাদক কারবারির জেল-জরিমানা

আপডেট সময় :