ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জলাবদ্ধতার শঙ্কায় রাজধানী Logo মিরপুরে ভুমিদস্যূর ট্রাষ্টির জমি দখল মার্কেট নির্মান দুই নারী কর্মকর্তা হাতিয়ে নিয়েছে ২ কোটি টাকা Logo ঈশ্বরগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টার সীলগালা Logo নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ১২ জেলেকে কারাদণ্ড Logo জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল রিপোর্ট প্রদানের অভিযোগ Logo পুলিশ সদস্যসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা Logo কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের পাশে ভাঙ্গা বটতলায় ময়লার ভাগাড় Logo বহ্মপুত্র নদে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার Logo নাটোরে পাঁচ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন Logo বহ্মপুত্র নদে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ইতালিতে বাংলাদেশি প্রবাসীদের ঈদ উদযাপন

ইসমাইল হোসেন স্বপন, ইতালি
  • আপডেট সময় : ৯৯৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ইতালিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

দীর্ঘ এক মাস রমজানের সিয়াম সাধনার পর প্রবাসী মুসলমানরা আনন্দ ও উৎসবে মেতে ওঠেন।

ইতালির রোম, ভেনিস, ভিচেন্সা, মিলান, তুরিনো, নাপোলি, বলোনিয়া, ফ্লোরেন্সসহ বিভিন্ন শহরে ইসলামিক সেন্টার ও উন্মুক্ত স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। রোমের কেন্দ্রীয় ঈদগাহে হাজারো মুসল্লি সমবেত হয়ে ঈদের নামাজ আদায় করেন। ভিচেন্সায় মসজিদ প্রাঙ্গণে ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়।  নামাজ শেষে দোয়া ও মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।

ঈদ উপলক্ষে প্রবাসীরা নতুন পোশাক পরিধান করে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিভিন্ন বাংলাদেশি, পাকিস্তানি ও অন্যান্য মুসলিম কমিউনিটির পক্ষ থেকে ঈদ মিলনমেলার আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে ঐতিহ্যবাহী খাবার পরিবেশন ও সাংস্কৃতিক আয়োজনে যা প্রবাসীদের মনে দেশের ঈদের আমেজ এনে দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমেও ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় প্রবাসীদের। প্রিয়জনদের থেকে দূরে থাকলেও ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার চেষ্টা করেন তারা।

ইতালির প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঈদ জামাত নির্বিঘ্নে সম্পন্ন করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। সব মিলিয়ে, ইতালিতে প্রবাসী মুসলিমদের জন্য এটি ছিল এক আনন্দঘন দিন। এবারের ঈদ ছুটির দিনে হওয়য়প্র বাসীদের মাঝে বাড়তি আনন্দ বিরাজ করছে।

ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইতালিতে বাংলাদেশি প্রবাসীদের ঈদ উদযাপন

আপডেট সময় :