ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট Logo ডামুড্যায় ২ শত বছরের ঐতিহ্য ধরে রেখে মাছ ধরা উৎসব পালিত

ইবিতে র‌্যাগিংয়ের ঘটনায় ৩ শিক্ষার্থীকে বহিষ্কার

ইবি প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৫৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‌্যাগিংয়ের ঘটনায় ৩ শিক্ষার্থীকে ১ বছরের জন্য (২ সেমিস্টার) বহিষ্কার ও ২ জনকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটির সুপারিশ ও ছাত্র শৃঙ্খলা কমিটির ১৩তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রোববার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

গত ৭ ফেব্রুয়ারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের গণরুমে এক ছাত্রকে রাতভর বিবস্ত্র করে র‌্যাগিংয়ের ঘটনা । এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। ভুক্তভোগীকে অশালীন অঙ্গভঙ্গি করতে বাধ্য করা হয়।

এসব করতে অস্বীকৃতি জানালে তাকে রড দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে অভিযুক্তরা ভুক্তভোগীকে জোরপূর্বক উলঙ্গ করে টেবিলের উপর দাঁড় করিয়ে রাখে। উলঙ্গ অবস্থায় সিনিয়ররা তাকে পর্নোগ্রাফি দেখতে বাধ্য করে।

বহিষ্কৃতরা হচ্ছে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাগর প্রামাণিক ও একই বিভাগের উজ্জ্বল এবং শারিরীক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের মুদ্দাসসির খান কাফি। তারা সকলেই ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে মর্মে আগামী ৭ কার্যদিবসের মধ্যে রেজিস্ট্রার বরাবর আত্মপক্ষ সমর্থনপূর্বক লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।

এ ঘটনায় অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নাসিম আহমেদ মাসুম ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মিসনো আল আসনাওয়ীকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ডে যুক্ত হলে তাদের স্থায়ী বহিষ্কার করা হবে। মিসনো আল আসনাওয়ী র‌্যাগিংয়ের শিকার হয়েও প্রশাসনের শাস্তির মুখে পড়েছেন।

শাস্তি পাওয়া নাসিম আহমেদ মাসুম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইবিতে র‌্যাগিংয়ের ঘটনায় ৩ শিক্ষার্থীকে বহিষ্কার

আপডেট সময় :