ঢাকা ০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

‎কচ্ছপ গতিতে রায়পুর মিনি স্টেডিয়াম নির্মাণকাজ‎

‎এক বছরের বেশি সময়েও দৃশ্যমান অগ্রগতি নেই, ক্ষুব্ধ স্থানীয়রা

‎‎রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি‎
  • আপডেট সময় : ৯৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎লক্ষ্মীপুরের রায়পুরে বহু প্রতীক্ষিত মিনি স্টেডিয়াম নির্মাণকাজ কচ্ছপ গতিতে এগোচ্ছে। কাজ শুরুর পর নির্ধারিত ৯ মাসে প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও এক বছরের বেশি সময় অতিক্রান্ত হলেও কাজের তেমন অগ্রগতি নেই। ফলে স্থানীয় ক্রীড়াবিদ, যুবসমাজ ও এলাকার সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।‎
‎সরেজমিনে দেখা যায়, কাজ শুরুর পর থেকে দীর্ঘ সময় পার হলেও পুরো মাঠে শুধুমাত্র বালু ফেলে সমতল করার কাজই সম্পন্ন হয়েছে। গ্যালারি, ড্রেসিং রুম, সীমানা প্রাচীরসহ মূল কাঠামোর কোনো কাজই বাস্তব চিত্রে দেখা যায়নি। অথচ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৫১ লাখ টাকা।‎
‎প্রকল্প ব্যয় ও তথ্যফলক অনুযায়ী, জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে রায়পুর উপজেলার ‘রায়পুর মিনি স্টেডিয়াম নির্মাণ (২য় ধাপ)’ প্রকল্পের কাজের মেয়াদ ছিল ৯ মাস। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান রফিক কনস্ট্রাকশন কোম্পানি (প্রা.) লিমিটেড এর গাফিলতির কারণে কাজ দীর্ঘদিন ধরে ধীরগতিতে চলছে বলে অভিযোগ স্থানীয়দের।
‎‎স্থানীয় ক্রীড়াবিদরা জানান, ‎“আমাদের আশা ছিল চলতি বছরের মধ্যেই একটি আধুনিক মিনি স্টেডিয়াম পাবো। কিন্তু কাজের অগ্রগতি দেখে মনে হচ্ছে আরও বছরের পর বছর অপেক্ষা করতে হবে। কর্তৃপক্ষের তদারকি নেই বললেই চলে।”
‎‎এ বিষয়ে ক্রিয়া পরিষদের কর্মকর্তা সুজন জানান, ‎সারা দেশে যে ভাবেই কাজ চলে এখনই তেমনি কাজ চলে। ধীরগতির বিষয়ে আমি কিছু বলতে পারবোনা, উদ্বৃত্তন কর্তৃপক্ষই জানে।‎
‎এ বিষয়ে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ইঞ্জিনিয়ার হৃদয় এর কাছে জানতে চাইলে তিনি জানান, কিছু প্রকৌশলগত জটিলতা ও জায়গা নিচু হওয়া জলাবদ্ধতার কারণে কাজ পিছিয়ে পড়েছে। নিচের কাজ অলরেডি শেষ । দ্রুত অগ্রগতি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।‎
‎অন্যদিকে স্থানীয়রা মনে করছেন, দুর্বল তদারকি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলাই মূল কারণ। তারা দ্রুত কাজ শুরু এবং নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প শেষ করার দাবি তুলেছেন।‎
‎রায়পুরের ক্রীড়াঙ্গনের প্রাণ ফিরিয়ে আনতে এবং যুবসমাজকে সুস্থ বিনোদন উপহার দিতে দ্রুত স্টেডিয়াম নির্মাণ সম্পন্নের দাবি জানিয়েছেন ক্রীড়াপ্রেমীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‎কচ্ছপ গতিতে রায়পুর মিনি স্টেডিয়াম নির্মাণকাজ‎

‎এক বছরের বেশি সময়েও দৃশ্যমান অগ্রগতি নেই, ক্ষুব্ধ স্থানীয়রা

আপডেট সময় :