ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট Logo ডামুড্যায় ২ শত বছরের ঐতিহ্য ধরে রেখে মাছ ধরা উৎসব পালিত

এক বছর দুই মাস পর কাঁঠালিয়ায় হত্যা মামলার দুই আসামী ঢাকায় গ্রেফতার

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • আপডেট সময় : ৫৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির কাঁঠালিয়ায় হত্যার এক বছর পর পাহাড়াদার ও ইউনিয়ন আনসারের সহকারি প্লাটুন কমান্ডার শাহজাহান হাওলাদার হত্যা মামলার দুই আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে ঢাকা মহানগর পুলিশ ও র‌্যাবের সহায়তায় ঢাকার দক্ষিনখান ও সায়েদাবাদ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার শৌলজালিয়া গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে জনি হাওলাদার (২১) এবং উত্তর কচুয়া গ্রামের ইউনুছ খানের ছেলে শিশু লিখন খান (১৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি আবু নাছের রায়হান।
থানা পুলিশ জানান, গত বছরে ২০ জানুয়ারী রাতে স্থানীয় সেন্টারের হাটে পাহাড়া শেষে ভোরে বাড়ী ফেরার পথে দূর্বৃত্তরা তাকে পিটিয়ে রক্তাক্ত অবস্থায় কচুয়া এলাকায় রাস্তায় ফেলে যায়। ভোরে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ তাকে উদ্দার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ৬দিন পর মারা যান তিনি। ঘটনায় নিহতের স্ত্রী বিউটি বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। থানা অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান, গ্রেফতারকৃত জনিকে কোর্টে এবং শিশু লিখনকে শিশু আদালতে চালান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এক বছর দুই মাস পর কাঁঠালিয়ায় হত্যা মামলার দুই আসামী ঢাকায় গ্রেফতার

আপডেট সময় :