ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট Logo ডামুড্যায় ২ শত বছরের ঐতিহ্য ধরে রেখে মাছ ধরা উৎসব পালিত

ওকাব নতুন সভাপতি মিঠু ও সাধারণ সম্পাদক জুলহাস

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৩১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে বিদেশী সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ওভারসিজ করসপন্ডেন্টস এসোসিয়েশন বাংলাদেশ (ওকাব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন জার্মান নিউজ এজেন্সীর নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এসোসিয়েটেড প্রেস (এপি) এর ব্যুরো প্রধান জুলহাস আলম।

শুক্রবার (২৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে সংগঠনের সাধারণ সভার পর দু’বছর মেয়াদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক কাদির কল্লোল।

নব-নির্বাচিত কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি: শফিকুল আলম (এএফপি), যুগ্ম-সম্পাদক: নাইম-উল-করিম (সিনহুয়া), কোষাধ্যক্ষ: পুলক ঘটক (বেনার নিউজ)। সংগঠনের সিনিয়র সদস্য হারুন হাবীব, ফরিদ হোসেন, রফিকুর রহমান, পারভীন এফ চৌধুরী, মীর সাব্বির ও কামরান রেজা চৌধুরী নতুন কমিটির নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

কাদির কল্লোল নতুন এই কমিটিতে এক্স অফিসিও হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচন পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক শাহজাহান সরদার ও কাদির কল্লোল।

এর আগে সাধারণ সভায় সংগঠনের সংবিধানের কিছু সংশোধনী প্রস্তাব ও অন্যান্য সাংগঠনিক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভায় সদস্য সচিবের রিপোর্টের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন সদস্য ফরিদ হোসেন, হারুন হাবীব, রফিকুর রহমান, পারভীন এফ চৌধুরী, মোসলেম উদ্দিন, রাশেদ চৌধুরী, জুলহাস আলম, পুলক ঘটক, নাইম-উল করিম প্রমুখ।

সদস্য সচিবের রিপোর্ট উপস্থাপন করেন নজরুল ইসলাম মিঠু।

সভার শুরুতে ওকাবের প্রয়াত সদস্যদের জন্য শোক প্রকাশ প্রস্তাব গ্রহণ করা হয় এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে ১ (এক) মিনিট নীরবতা পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ওকাব নতুন সভাপতি মিঠু ও সাধারণ সম্পাদক জুলহাস

আপডেট সময় :