ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

কলাপাড়ায় জাল নোটসহ যুবক গ্রেফতার পালিয়েছে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে

Oplus_131072

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় ১ হাজার টাকার ১৪ টি জাল নোটসহ মো. ওহিদুল (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার পৌর শহরের জগন্নাথ নাট মন্দির সংলগ্ন উপজেলা সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ওহিদুল উপজেলার পূর্ব মধুখালী গ্রামের মোতাহার তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সড়কের মনিরুল ভ্যারাইটিজ নামের এক দোকানে ওই যু্বক ১৪ হাজার টাকা বিকাশ করতে যায়। এসময় ওই দোকান মালিক মনিরুল টাকাগুলো জাল বলে শনাক্ত করে পুলিশে খবর দেয়। তবে ওই যুবকের সহযোগী জাল নোট চক্রের মূল হোতা মেহেদী হাসান (২৮) পালিয়ে যেতে সক্ষম হয়।
কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে ওঠা জাল নোট চক্রের সদস্যদের গ্রেফতারে পুলিশ সদস্য মাঠ তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কলাপাড়ায় জাল নোটসহ যুবক গ্রেফতার পালিয়েছে

আপডেট সময় :