কাঁঠালিয়ায় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে নির্যাতন
- আপডেট সময় : ১১১ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঁঠালিয়ায় প্রাইভেট পড়ার সময় বিভিন্ন অজুহাতে শারিরীক নির্যাতন করতো শিক্ষক এ কথা অভিভাবকদের বলে দেওয়ায় মীম আক্তার নামের এক শিশু শিক্ষার্থীকে পিটিয়ে নাক ফাটিয়ে দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
আহত শিশুর পিতা রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্ধা অ্যাডভোকেট মো.আজাদ হোসেন বাদী হয়ে শিক্ষক হাসিব মীরকে আসামী করে থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগে জানাগেছে, রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্ধা অ্যাডভোকেট মো.আজাদ হোসেনের মেয়ে মীম আক্তার (৮) কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া এলাকায় নানা রফিকুল ইসলাম বাবুলের বাড়ী থেকে পড়াশোনা করে। মীম আওরাবুনিয়া ইউনিয়নের তালগাছিয়া ফাযিল মাদ্রাসায় নুরানী শাখায় দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করে। ওই মাদ্রাসার শিক্ষক হাসিব মীরের কাছে প্রাইভেট পড়ে মীম। পড়ার সময় বিভিন্ন অজুহাতে শিশু শিক্ষার্থী মীমকে মারধর করে শিক্ষক হাসিব। নির্যাতনের বিষয়টি অভিভাবকদের জানালে এতে ক্ষিপ্ত হয় শিক্ষক হাসিব। রোববার (১৩ ডিসেম্বর) বিকেলে প্রাইভেট পড়তে গেলে মীমকে লাঠি দিয়ে পিটিয়ে নাক ফাটিয়ে দেয়। অভিযোগ অস্বীকার করে শিক্ষক হাসিব মীর জানান, পড়ানোর সময় অন্য শির্ক্ষাথীকে শাসন করার সময় মীম আহত হয়। এঘটনায় মীমের আত্মীয় স্বজন তাকে মারধর করেছে। থানার ওসি নাসের রায়হান জানান, এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।












