ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

কালকিনিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

মাদারীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ২০১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরের কালকিনিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশের উপস্থিতিতেই বিএনপির দুই মনোনয়ন প্রত্যাশীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অতিরিক্ত পুলিশ সুপার, থানার ওসি ও স্থানীয় সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
গতকাল সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে কালকিনি উপজেলা পরিষদ চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম রেজা কিছু কর্মী-সমর্থনসহ ইউএনওর সঙ্গে দেখা করতে উপজেলা কার্যালয়ে আসেন। এ সময় একই আসনের অপর মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান তালুকদারের সমর্থক কালকিনি পৌর ছাত্রদলের প্রচার সম্পাদক এইচএম তুহিনের সঙ্গে বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে হামলার শিকার হন অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ও সাংবাদিক ইব্রাহিম সবুজ। আহতদের মধ্যে আরও অন্তত ১২ জন বিএনপি কর্মী রয়েছেন।
পরে পুলিশ আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পর পুরো উপজেলা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়লে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।
কালকিনি থানার ওসি সোহেল রানা বলেন, সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কালকিনিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

আপডেট সময় :