কালকিনিতে সার্বিক পরিবহনের ধাক্কায় স্কুল ছাত্র নিহত
- আপডেট সময় : ৮৭ বার পড়া হয়েছে
মাদারীপুরের কালকিনিতে সার্বিক পরিবহনের ধাক্কায় মো. রাকিব মোল্লা(১৮)নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।এসময় রবিন(২২)নামে আরও এক যুবক আহত হয়। গতকাল রোববার বিকেল ৫ টার সময় উপজেলার শিকারমঙ্গল এলাকার ঠাকুর বাড়ি নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামের শাহবুদ্দিন মোল্লার ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিজ এলাকা থেকে বিকেলে রাকিব ও তার বন্ধু রবিন মোটরসাইকেলযোগে কালকিনি উপজেলার দিকে যাচ্ছিল। মাঝপথে শিকারমঙ্গল এলাকার পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা সার্বিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে যায় রাকিব ও রবিন।পরে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। এবং আহত রবিন এর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। নিহতের চাচা আলাউল মোল্লা বলেন, কালকিনির এই ছোট সড়কে বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারনেই এ দুর্ঘটনা ঘটেছে।তাই কালকিনি-সাহেবরামপুর সড়কে যেন এরকম দ্রুতগতির বাস চলাচল না করা হয় প্রশাসনের কাছে তার জোর দাবি জানান। এ বিষয়ে মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম.সোহেল রানা জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহত এর পরিবার পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


















