ঢাকা ০৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

কাল ভারতে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ২৩৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’। কলকাতার আবহাওয়া দপ্তর জানিয়েছে, কাল মঙ্গলবার সন্ধ্যায় এটি ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় আছড়ে পড়তে পারে। তবে এর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলসহ আশপাশের কয়েকটি জেলাতেও।
কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম, দক্ষিণ-পশ্চিম ও মধ্য উপকূলীয় অঞ্চলে তৈরি হয়েছে এক শক্তিশালী ঘূর্ণিঝড়, যার নাম ‘মন্থা’। এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে থাইল্যান্ড।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, কাল সন্ধ্যায় এই ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় আছড়ে পড়বে। আছড়ে পড়ার সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের ওইদিন থেকেই সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যারা এরই মধ্যে মাছ ধরতে সমুদ্রে গেছেন, তাদের দ্রুত ফিরে আসতে বলা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরের নিম্নচাপটি এরই মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গতকাল রোববার এটি অতি গভীর নিম্নচাপে রূপ নিতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাল ভারতে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’

আপডেট সময় :