ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

কুড়িগ্রামে জ্বালানি সংকট, তেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর অনিয়মিত সরবরাহের কারণে জেলার ২০টি ফিলিং স্টেশনের বেশিরভাগেই তেলের সংকট দেখা দিয়েছে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন চালকরা। কয়েকটি ফিলিং স্টেশনে ডিজেল পাওয়া গেলেও পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছেনা। জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা ওয়েল কোম্পানিগুলো চাহিদা অনুযায়ী ডিলারদের তেল সরবরাহ করতে না পারায় সংকটের সৃষ্টি হয়েছে।
অপরদিকে, পেট্রোলিয়াম কোম্পানিগুলোর কিছু ফিলিং স্টেশনে সীমিত পরিমাণে তেল সরবরাহ করলেও তা চাহিদার তুলনায় অনেক কম। এ অবস্থায় পর্যাপ্ত সরবরাহ না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে সকাল থেকে মোটর সাইকেল ও অন্যান্য যানবাহনের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় পরিমাণ তেল পাচ্ছেন না। অধিকাংশ ক্ষেত্রে ১০০ টাকার বেশি তেল দেয়া হচ্ছে না, তাও সব স্টেশনে পাওয়া যাচ্ছে না। কয়েকটি ফিলিং স্টেশন সীমিত পরিসরে তেল বিক্রি চালু রাখলেও অধিকাংশ ফিলিং স্টেশন সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যানবাহনের চালকরা। সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় যাত্রীসেবাও বিঘ্নিত হচ্ছে।
গত শনিবার কুড়িগ্রাম জেলা শহরের ৭টি পাম্পের মধ্যে সাহা ফিলিং ষ্টেশন নামে ত্রিমোহনী ও পৌরবাজার এলাকা পাম্পে স্বল্প পরিসরে পেট্রোল ও ডিজেল সরবরাহ করা হয়। এতে মটরসাইকেল আরোহীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।তবে অনেক গ্রাহক তেল না পেয়ে ফিরে যেতে দেখা গেছে। জ্বালানি তেলের সংকট নিরসনের জন্য জেলা প্রশাসকের একটি মনিটরিং টিম বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শণ করছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুড়িগ্রামে জ্বালানি সংকট, তেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন

আপডেট সময় :