ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

কুষ্টিয়ায় আমীর হামজার নির্বাচনী সমাবেশ

কুষ্টিয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ৭০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়া সদর-৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুফতি আমীর হামজার নির্বাচনী গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে কুষ্টিয়া শহরের মজমপুর গেট থেকে মিছিল শুরু হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বটতৈল কবুরহাট বাজারে সমবেত হয়।
মিছিলে কয়েক হাজার জামায়াতের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন। মিছিলের সামনে দলীয় পতাকা হাতে নিয়ে মিছিলের নেতৃত্ব দেন মুফতি আমীর হামজা। মিছিলে জামায়াতের নেতাকর্মী ছাড়াও উলামা বিভাগের, শ্রমিককল্যাণ ফেডারেশনের ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন। মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের জেলা সহকারী সেক্রেটারী খায়রুল ইসলাম রবিন, শূরা সদস্য হামিদুল ইসলাম, উলামা বিভাগের জেলা সেক্রেটারী ইয়াসির আরাফাত, কুষ্টিয়া সদর থানা আমীর মাওলানা শরীফুল ইসলাম, সেক্রেটারী ডাঃ রায়হান আলী,অধ্যাপক নুরুল আমিন জসীম, আজমল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুষ্টিয়ায় আমীর হামজার নির্বাচনী সমাবেশ

আপডেট সময় :