ঢাকা ০১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

কেশবপুরে সংবাদ সম্মেলন, হুমকির অভিযোগ

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের কেশবপুর উপজেলায় ধারের টাকা আত্মসাৎ ও মিথ্যা অভিযোগের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ আব্দুল আহাদ খান।
গতকাল মঙ্গলবার (২৫ মার্চ ২০২৬) বেলা বারটায় কেশবপুর নিউজ ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, কেশবপুর পৌর সভার ৩ নং ওয়াডে সাবদিয়ার উপজেলা পাড়ায় বসবাস করেন। তার গ্রামের বাড়ি কেশবপুর উপজেলার ৪নং বিদ্যানন্দকাটি ইউনিয়নের ভান্ডারখোলা গ্রাম। একই ইউনিয়নের পরচক্রা গ্রামের মোঃ আব্দুল জালাল উদ্দিন তার সঙ্গে সুসম্পর্কের সুযোগ নিয়ে গত ১৪ অক্টোবর ২০২৫ তারিখে ইট কেনার কথা বলে তার বেয়াই মোঃ আব্দুস সামাদ মোল্লার জন্য ৯০ হাজার টাকা ধার চাইলে, আব্দুল আহাদ টাকা দিতে রাজি হন, পরবর্তীতে জালাল উদ্দিন ও আব্দুস সামাদ মোল্লা তার বাসায় এসে উক্ত টাকা গ্রহণ করেন।
তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও দীর্ঘ সময় পার হলেও তারা টাকা পরিশোধ না করে বিভিন্ন অজুহাতে টালবাহানা করে সময় ক্ষেপণ করতে থাকেন। টাকা ফেরতের জন্য চাপ দিলে অভিযুক্তরা উল্টো তাকে ভয়ভীতি দেখান এবং গতকাল তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে গত ২৪ মার্চ কেশবপুর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করার পর স্থানীয় কেশবপুর আলোচিত সন্ত্রাসী জামাল বাহিনীর সক্রিয় সদস্য ও সাবেক সেনা সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান মিন্টু তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য দিয়ে অভিযোগ দায়ের ও সংবাদ সম্মেলন করান ।
এছাড়া আব্দুল আহাদের মামলার সাক্ষী অবসরপ্রাপ্ত সার্জেন্ট রুহুল কুদ্দুসকে মিথ্যা সাক্ষী দিতে চাপ প্রয়োগ করছে বলে অভিযোগ করেন, আব্দুল আহাদ খান।
সংবাদ সম্মেলনে তিনি যশোর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কেশবপুরে সংবাদ সম্মেলন, হুমকির অভিযোগ

আপডেট সময় :