কেশবপুর নিউজ ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ৪০ বার পড়া হয়েছে
যশোরের কেশবপুর উপজেলাতে অবস্থিত কেশবপুর নিউজ ক্লাব–এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় নিউজ ক্লাবের হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোঃ আশরাফুজ্জামান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশীদ বুলবুল।
সভায় সভাপতির বক্তব্যে মোঃ আশরাফুজ্জামান বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে হবে। দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজী, সন্ত্রাসী ও মাদক নির্মূল করতে সকলের প্রতি আহ্বান জানান। এবং এই সকল অন্যায়ের বিরুদ্ধে আমাদের কলম অব্যাহতভাবে চলবে। এবং দুজন শিশু ধর্ষিতা হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত বিচারের আওতায় আনার আহবান জানান।
তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে আসন্ন ইফতার মাহফিল সফলভাবে আয়োজনের জন্য ক্লাবের সকল সদস্যের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশীদ বুলবুল তার বক্তব্যে বলেন, নিউজ ক্লাবকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠনে রূপ দিতে সকল সাংবাদিককে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে কাজ করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি খায়রুল আনাম, সহ-সাধারণ সম্পাদক প্রদীপ কুমার মোদক, সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী, দপ্তর সম্পাদক আবু সালেহ মাসউদ হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ ইমরান হোসেন, সদস্য মোঃ আজহারুল ইসলাম, মোঃ ইউছুফ আলী, মোঃ আব্দুল জলিল, আব্দুল হালিম, নূরুল ইসলামসহ কেশবপুর নিউজ ক্লাবের অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সংগঠনের ঐক্য ও ভবিষ্যৎ কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।



















