সংবাদ শিরোনাম ::
কোটা আন্দোলনে বিএনপির ইন্ধন নেই, সমর্থন আছে: মির্জা ফখরুল
গণমুক্তি রিপোর্ট
- আপডেট সময় : ৪৯৯ বার পড়া হয়েছে
কোটা নিয়ে ছাত্রদের আন্দোলন ও পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলন যৌক্তিক বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৮ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদমাধ্যমকর্মীদের এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এসব আন্দোলনের বিএনপি কোনো ইন্ধন নেই, সমর্থন রয়েছে। সরকার দুর্নীতিসহ মানুষের চিন্তাধারা ভিন্ন দিকে নিতে এসবের সমাধান না করে জিইয়ে রাখছে।
বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থার অবনতি ও হাসপাতালে ভর্তি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা দরকার।
তিনি নানা রোগে আক্রান্ত। তাই সার্বক্ষণিক ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে হচ্ছে। অতীতের মতো শান্তিপূর্ণভাবে মুক্তির আন্দোলন চলবে।





















