ঢাকা ১২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

কোম্পানীগঞ্জে সালেহা-আমিন ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ৮৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা ও সামাজিক উন্নয়নে নানান ভিশন নিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জে সালেহা-আমিন ফাউন্ডেশনের আত্মপ্রকাশ হয়েছে।
গত রোববার দুপুরে বসুরহাট বাজারের এক রেস্টুরেন্টে ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে ডা. মাহবুব রসুল এবং সাধারণ সম্পাদক হিসেবে এডভোকেট আশেক-ই-রসুলের নাম ঘোষণা করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি ডা. মাহবুব রসুল জানান, মরহুম আমিনুর রসুল ও মরহুমা সালেহা বেগমের নামানুসারে এ সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে। এর প্রধান লক্ষ্য শিক্ষা খাতে অবদান রাখা।
সাধারন সম্পাদক এডভোকেট আশেক-ই-রসুলে জানান, প্রতি বছর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। ইতিমধ্যে এ কার্যক্রম পরিচালনায় একটি পৃথক কমিটি গঠন করা হয়েছে।
শিক্ষাবৃত্তি কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন আমির হোসেন বিএসসি। সদস্য হিসেবে রয়েছেন শেখ সাদী বাবু, সাংবাদিক আনোয়ার তোহা, জাফর উল্লাহ পলাশ, শরফুদ্দিন শাহিন, ফরিদ উদ্দিন রাশেদ ও মিজানুর রহমান সেলি।
প্রসঙ্গত; ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার মাহবুব রসুল দীর্ঘদিন নানান সমাজসেবার সাথে জড়িত রয়েছেন। সাধারন সম্পাদক এডভোকেট আশেক-ই-রসুল ছাত্রজীবন থেকেই বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত।তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক ছিলেন।বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম-সম্পাদক,বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোম্পানীগঞ্জে সালেহা-আমিন ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

আপডেট সময় :