ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

কোম্পানীগঞ্জে হিফজুল কোরআন প্রতিযোগিতার সমাপনী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৫০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র মাহে রমযান উপলক্ষে নোয়াখালীতে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয়েছে জীবন আলো হিফজুল কোরআন প্রতিযোগিতা এবং জাতীয় ক্বেরাত ও সাংস্কৃতিক সম্মেলন।
গতকাল বুধবার দিনব্যাপী বসুরহাট আবদুল হালিম করোনেশন উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক সংগঠন জীবন আলোর উদ্যোগে এ হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আয়োজনটির আহ্বায়ক নূরুল্যাহ লন্ডনীর সভাপতিত্বে ও সদস্য সচিব আশ্রাফুল ইসলাম রাফির সার্বিক সহযোগিতায় এবং উপদেষ্টা মন্ডলির সদস্য সাইফুল্লাহ আদনানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান ক্বারী হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী শায়েখ আহমদ বিন ইউসুফ আল আযহারী।
প্রধান বিচারক ছিলেন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ ক্বারী আব্দুল হক ও বাংলাদেশ সেনাবাহিনীর কেরাত প্রশিক্ষক হাফেজ ক্বারী মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন প্রমূখ।
অনুষ্ঠানে প্রথম স্থান অর্জনকারী সুবর্নচর তামীরুল উম্মাহ মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোঃ ইউসুফ ৫০ হাজার টাকা, দ্বিতীয় বিজয়ী একই মাদ্রাসার শিক্ষার্থী তানভীর হোসেন ৩০ হাজার, তৃতীয় স্থান অধিকার করেন সেনবাগ তাহসিনুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী মোঃ সাইদ হাসান সাইম ২০ হাজার টাকা ও বাকি ১৭ জন শিক্ষার্থী বিশেষ পুরস্কার হিসেবে ৩ হাজার টাকা করে পুরস্কার গ্রহন করেন।
প্রসঙ্গত; প্রতিযোগিতায় নোয়াখালীর প্রায় ৫০ টি হিফজ শিক্ষা প্রতিষ্ঠানের ৩শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করেন। এতে প্রথম অডিশন থেকে ইয়েস কার্ড পেয়ে দ্বিতীয় অডিশনে অংশগ্রহণ করেন ৬০ জন শিক্ষার্থী,দ্বিতীয় অডিশন থেকে ফাইনালে অংশগ্রহণ করেন ২০ শিক্ষার্থী।
অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণ করেন বাংলাদেশে একমাত্র জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত শিশু-কিশোর শিল্পীগোষ্ঠী কলরব ও আহ্বান শিল্পীগোষ্ঠী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোম্পানীগঞ্জে হিফজুল কোরআন প্রতিযোগিতার সমাপনী

আপডেট সময় :