ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানা যাবে ২৪ ঘণ্টা পর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৪৯৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে। এর আগে কিছুই বলা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও তার মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রোববার (২৩ জুন) রাতে এভারকেয়ার হাসপাতালের গেটে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান তিনি।

ডা. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার তিনটি ব্লক ছিল, সেগুলো সারানো হয়েছে। আমি বারবার বলছিলাম, যেকোনো সময় যেকোনো অঘটন ঘটে যেতে পারে। সেই অঘটনটি গত শুক্রবার রাতে ঘটতে যাচ্ছিল এবং সেই অবস্থায় মেডিকেল বোর্ডের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে ট্রান্সফার করে, তার যেই অবস্থা সেই অনুযায়ী তার চিকিৎসা শুরু করে।

সবশেষ অবস্থা অর্থাৎ আজকে (গতকাল) পারমানেন্ট পেসমেকার লাগানো হয়েছে। তিনি এখন চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আগামী ২৪ ঘণ্টা না গেলে তার শারীরিক অবস্থা সম্পর্কে কোনো মন্তব্য করা বিব্রতকর হয়ে যেতে পারে।

দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য তার পরিবার ও দলের পক্ষ থেকে দোয়া চান ডা. জাহিদ।

এর আগে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শুক্রবার (২১ জুন) দিবাগত রাতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানা যাবে ২৪ ঘণ্টা পর

আপডেট সময় :