খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
- আপডেট সময় : ১৫৬ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে চৌমুহনী হোয়াইট হাউজে আম্বার গ্রুপের চেয়ারম্যান ও বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে অংশ নেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবির, সাবেক সহসভাপতি মফিজুর রহমান দিপু, পৌরসভা বিএনপির যুগ্ম-আহ্বায়ক নিজাম উদ্দিন রুবেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে শওকত আজিজ রাসেল বলেন, দেশনেত্রী খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তিনি অসুস্থ থাকায় দেশবাসী উদ্বিগ্ন। আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসবেন।













