ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

গর্ভবতী নারীর চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১৩৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যাত্রীবাহী লঞ্চে গর্ভবতী মহিলাকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্টগার্ড।
আজ রবিবার (২৭ জুলাই) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৬ জুলাই গতকাল শনিবার জনৈকা এক গর্ভবতী মহিলা উন্নত চিকিৎসার জন্য ভোলা হতে ‘সম্পদ’ নামক যাত্রীবাহী লঞ্চ যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। দুপুর ১টা ৩০ ঘটিকায় লঞ্চটি গজারিয়ায় পৌঁছালে রোগীর অবস্থা আরও অবনতি হয়। উক্ত বিষয়টি লঞ্চে উপস্থিত সেনা সদস্য কোস্ট গার্ডের জরুরি সেবা ১৬১১১ নম্বরে অবহিত করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলা হতে একটি মেডিক্যাল টিম অতি দ্রুত লঞ্চে গমন করে। অতি দ্রুত গর্ভবতী মহিলাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় ও হাই স্পিড বোটে লঞ্চ হতে ঢাকা সদরঘাটে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য প্রাইভেট কার যোগে মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়।
বর্তমানে রোগী মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং রোগীর শারীরিক অবস্থার আগের চেয়ে অনেকাংশে উন্নতি হয়েছে।
তিনি আরও বলেন, জনগণের সেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত ছিল এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গর্ভবতী নারীর চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ড

আপডেট সময় :