গাইবান্ধায় নারী দিবসে মানববন্ধন কর্মসূচী পালন
- আপডেট সময় : ৪২ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সংসদে নারীর প্রতিনিধিত্ব বাস্তবতা ও প্রত্যাশা এই প্রতিপাদ্য কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গাইবান্ধা নারী সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
শনিবার সকালে জেলা শহর প্রানকেন্দ্র আসাদুজ্জামান স্কুল এন্ড কলেজের সামনে দুর্বার নেটওয়ার্ক গাইবান্ধা, নারী পক্ষ, ওয়েভ ফাউন্ডেশন ও পিএফজির যৌথ উদ্যোগে এই নারী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দূর্বার নারী নেটওয়ার্কের সভাপতি মাজেদা খাতুন কল্পনার সভাপতিত্বে এতে বক্তব্য দেন, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ও ডিবিসির টেলিভিশনের জেলা প্রতিনিধি রিক্তু প্রসাদ, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্ত্তী, জেলা পরিবেশ ক্লাবের সভাপতি গোলাম রব্বানী মুসা, গাইবান্ধা প্রেসক্লাবের সহ- সভাপতি রেজাউন্নবী রাজু, সোমা ইসলাম, বিপুল কুমার দাস সহ অন্যরা।
মানববন্ধনে অংশ নিয়ে নারী সংগঠকরা- নারী সহ রাষ্ট্রের সকল নাগরিকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার পক্ষে দুর্ণীতিমুক্ত, বৈষম্যহীন এবং মানবিক গঠনের জন্য, চলমান কাঠামোতে সংরক্ষিত নারী আসনে মনোনায়নে নীতিমালা লিখিত, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, সংসদীয় স্ট্যান্ডিং কমিটি এবং নেতৃত্ব পর্যায়ে নারী সংসদ সদস্যর অংশগ্রহণ ও অর্থবহ ভুমিকা নিশ্চিত করা সহ ৬ দফা দাবি জানান।



















