ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে এসকাফ জব্দ সহ গ্রেফতার-৩

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় পৃথক অভিযানে ফেন্সিডিল সমজাতীয় মাদকদ্রব্য ২ শত ১৩ বোতল এসকাফ ও দুইটি মোটরসাইকেল জব্দ সহ ৩ জন মাদক কারবারী গ্রেফতার করেছে র‌্যাবের-১৩।
শনিবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী অভিযানের তথ্য তুলে ধরেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় সিপিসি-৩ র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের চৌকস সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সদরের রামচন্দ্রপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্য জব্দ করেন।
অভিযানের সময় চেকপোস্ট বসিয়ে একশো সিসির একটি হিরো হোন্ডা নামে একটি মোটর সাইকেলে তল্লাশি চালায়। এসময় মোটরসাইকেল থেকে অবৈধ মাকদ্রব্য ২ শত ১৩ বোতল ফেন্সিডিল সমজাতীয় এসকাফ জব্দ সহ দুই মাদক কারবারি কে গ্রেফতার করে।
গ্রেফতার দুই মাদক কারবারিরা হলেন, গাইবান্ধা সদরের তুলসীঘাট এলাকার(ছোট দুর্গাপুর)গ্রামের মৃত বিন্দাবন চন্দ্র মোহন্তের ছেলে শ্রী শিপলু চন্দ্র মোহন্ত(৩৩) আরেকজন, একই এলাকার ফকিরপাড়া গ্রামের মো. জহুরুল ইসলামের ছেলে মো. আমিনুল ইসলাম (৩৮)।
এরপর একই দিনে রাত পনে আট টার দিকে র‌্যাবের চৌকস সদস্যরা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বোনারপাড়া রোডের নাকাইহাট সাকসেস মডেল স্কুলের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায়।
অভিযানের সময় চেকপোস্ট বসিয়ে একশো ষাট সিসির অ্যাপাচি আরটিআর নামে একটি মোটর সাইকেলে তল্লাশি চালিয়ে ১ শত ৪৮ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সমজাতীয় এসকাফ জব্দ সহ মাহাবুব আলম ওরফে ভুট্টুো(৫০) নামে একজন কে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাহাবুব আলম ভুট্টো গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা রওশনবাগ মুরারিপুর গ্রামের মৃত হাসান আলী সরকারের ছেলে।
র‌্যাব প্রাথমিক ভাবে জানতে পারে, গ্রেফতার করা ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে রংপুর বিভাগ সহ সারা দেশে বিক্রি করে আসছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেফতারকরা ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ত্রন আইনে মামলা দায়ের করে জব্দ করা আলামত সহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে র‌্যাব এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকার কথা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে এসকাফ জব্দ সহ গ্রেফতার-৩

আপডেট সময় :