ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::

গোপালগঞ্জ-২ আসনের এমপিকে উপজেলা পরিষদের সংবর্ধনা

গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ-২ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. কে এম বাবরকে সংবর্ধনা দিয়েছে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ ও উপজেলার ২১টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। গত শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কৌশিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. কে এম বাবর। অনুষ্ঠানে উপজেলার ২১টি ইউনিয়নের চেয়ারম্যানগণ পর্যায়ক্রমে নিজ নিজ এলাকার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, অবকাঠামোগত সমস্যা, কৃষি ও যোগাযোগ খাতের বিভিন্ন চ্যালেঞ্জ এবং জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন।
সংসদ সদস্য ডা. বাবর মনোযোগ সহকারে জনপ্রতিনিধিদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যা দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, “জনগণের প্রত্যাশা পূরণ করাই আমার প্রধান দায়িত্ব। ইউনিয়ন পর্যায়ের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দ্বারা এবং সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না। এছাড়া জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নিজ বক্তব্যে সাংসদ ডা. কে এম বাবর ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছেন। আমি এই ঋণ জনগণের সেবার মাধ্যমে শোধ করতে চাই।”
বর্তমান জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে জনদুর্ভোগ বাড়ানোর চেষ্টা করছে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কৃষি উৎপাদন যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সেজন্য কৃষকদের ন্যায্যমূল্যে সময়মতো জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানের শেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোপালগঞ্জ-২ আসনের এমপিকে উপজেলা পরিষদের সংবর্ধনা

আপডেট সময় :