গোলাপগঞ্জে এক যুবকের লাশ উদ্ধার, চারদিন থেকে নিখোঁজ ছিলেন
- আপডেট সময় : ২২৮ বার পড়া হয়েছে
সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিন ইউনিয়ন এর একটি টিলা থেকে গাছের সাথে বাদা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছ।
তার নাম মো. মঞ্জুর আহমদ (৪২)। তিনি পশ্চিম সুনামপুর গ্রামের মজির উদ্দিনের ছেলে।
খোঁজ নিয়ে যানা যায় গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের একটি টিলার(জঙ্গল) থেকে নিখোজের চারদিন পর এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার খবর পেয়ে গোলাপগঞ্জ থানাপুলিশ পশ্চিম সুনামপুর গ্রামে পৌঁছে তিনটার দিকে একটি টিলার (জঙ্গল) থেকে লাশটি উদ্ধার করে। এরপর লাশটি ময়না তদন্তের জন্য ওসমানীর মর্গে পাঠানো হয়।
গোলাপগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. মনিরুজ্জামান মোল্যা জানান, তাদের ধারনা মঞ্জুর কয়েকদিন আগে আত্মহত্যা করে থাকতে পারেন। লাশ কিছুটা পঁচে গেছে। ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে আমরা লাশের কথা জানতে পেরে ঘঠনাস্থলে যাই। তবে এটি হত্যা না আত্মহত্যা- তা কেবল পোস্টমর্টেমের পর জানা যাবে।


















