ঘাটাইলে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা
- আপডেট সময় : ১০৩ বার পড়া হয়েছে
টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদের নেতৃত্বে মোটর সাইকেল শোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার ঘাটাইলের হামিদপুর বাসস্ট্যান্ড থেকে টাঙ্গাইল- ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল শহর হয়ে পোড়াবাড়ি গারোবাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কুশারিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
এ সময় তার কর্মী সমর্থক অনুসারীরা নিয়ে শোভা যাত্রায় অংশ নেয়।শোভাযাত্রা শেষে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, টাংগাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলালালুর রহমান খান হেলাল, উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মেহেরুন নাহার চৌধুরী লাকী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা প্রমুখ।


















