চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন শরীফ রেমিটেন্স সম্মানায় ভূষিত হলেন সিঙ্গাপুর-২০২৫
- আপডেট সময় : ১৭৩ বার পড়া হয়েছে
চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন শরীফ রেমিটেন্স সম্মানায় ভূষিত হলেন, গত ২০ জুলাই- ২০২৫ সিঙ্গাপুরের নভোটেল হোটেলের জেড হলরুমে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
অনুষ্ঠানটি আয়োজন করা হয় বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সিংগাপুরের সকল এক্সচেঞ্জ হাউজ। উনাকে প্রাইম এক্সচেঞ্জ হাউজ মনোনীত করেন যা প্রাইম ব্যাংক লিমিটেডের একটি আন্তর্জাতিক রেমিট্যান্স প্রতিষ্ঠান।
সাখাওয়াত হোসেন (শরীফ) বর্তমানে সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি কমেডিটি কানেক্ট প্রাইভেট লিমিটেড এর শাহজালাল ব্র্যান্ডের কাউন্টি ম্যানেজার হিসেবে হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশের বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে কাজ করে যাছেন, বন্ধন প্রবাসী কল্যান সংস্থা’র উপদেষ্টা জনাব সাখাওয়াত হোসেন শরিফ রেমিট্যান্স যোদ্ধা হিসেবে ভূষিত হওয়ায় দেশ ও প্রবাসীদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে বলেন, ‘বৈধপথে রেমিট্যান্স পাঠানো দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। সরকার এ বিষয়ে নানা সুযোগ-সুবিধা চালু করেছে।’ এ সময়ে অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের সিইও মোহাম্মদ সামিউল্লাহ সহ সৈয়দ আবু নাসের বখতিয়ার, সিঙ্গাপুরে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ড. নজরুল ইসলাম, টাকরাল গ্রুপের চেয়ারম্যান ঘুরমেট সিং এবং সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী, ব্যাংক ও রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাখাওয়াত হোসেন (শরীফ) এই প্রথম শ্রেষ্ঠ রেমিট্যান্স যোদ্ধা হিসেবে সম্মাননা পেয়েছেন। তার এ অর্জন শুধু চাঁদপুরের নয়, গোটা দেশের প্রবাসী উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।













