ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

চাকরি করতে গিয়ে লাশ হয়ে ফিরলেন

সাদুল্লাপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১৬৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাকরি করতে গিয়ে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় গাইবান্ধার সাদুল্লাপুরে নুর আলম শেখ (৩০) নামের এক এনজিও’র ম্যানেজার নিহত হয়েছেন। গত সোমবার (২৩ জুন) সকালে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের কন্দর্প মনোহরপুর (উত্তরপাড়া) গ্রামের বাড়িতে তার মরদেহ পৌঁছাছে। এসময় শোকের মাতম শুরু হয় পুরো এলাকায়।

নিহত নুর আলম শেখ কন্দর্প মনোহরপুর (উত্তরপাড়া) গ্রামের রইচ শেখের ছেলে।

স্বজনরা জানায় নুর আলম শেখ কুমিল্লা জেলায় বিজ নামের একটি বেসরকারি এনজিওতে ম্যানেজার পদে চাকরি করছিলেন। এরই ধারাবাহিকতায় রোববার দাউদকান্দি এলাকায় মাঠ পরিদর্শনে যান। সেখান থেকে মোটরসাইকেল যোগে অফিসে ফেরার পথে একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায়। তখন অন্য একটি চলন্ত পিকআপ ভ্যানের চাপায় ঘটনা স্থলে নুর আলম শেখের মৃত্যু হয়। এরপর সোমবার তার মরদেহ সাদুল্লাপুরের গ্রামের বাড়িতে আনা হয়।

এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের সদস্য নুরুন্নবী প্রধান বলেন, কন্দর্প মনোহরপুর গ্রামের এক যুবকের মৃত্যুর খবর লোকমুখে শুনেছি। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সেটি জানা নেই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাকরি করতে গিয়ে লাশ হয়ে ফিরলেন

আপডেট সময় :