ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

জয়পুরহাটে নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, ৩ কারখানাকে জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ৫০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটে নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন,৩ কারখানাকে জরিমানা। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাবের যৌথ অভিযানে জেল শহরের খাদ্য উৎপাদনকারী ৩ টি কারখানায় অভিযানে নোংরা পরিবেশ পাওয়ায় সেখানে জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
গতকাল বুধবার বেলা আনুমানিক ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন তারা। এসময় শহরের বনলতা বেকারিকে ৫০, রাতুল বেকারিকে ৫০ এবং একটি তেলকলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান।
এসময় তিনি জানান, তিনটি কারখানার পরিবেশ অনেক খারাপ, নিম্নমানের সামগ্রী দিয়ে খাদ্য পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অনুমোদন বিহীন পণ্য ব্যবহার করা সহ বিভিন্ন কারণে তিন প্রতিষ্ঠানকে নগদ ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় উল্লেখ করে তিনি আরও জানান, আমাদের অভিযানের মূল উদ্দেশ্য ছিল আসন্ন রমজানে খাদ্যে ভেজাল রোধ করা। একই সাথে বিক্রেতাদের সচেতন করা, যাতে করে পবিত্র রমজান মাসে তারা ভোক্তাদের মেয়াদোত্তীর্ণ পণ্য দিয়ে কোনো বিভ্রান্তিকর বা ভোগান্তির পরিস্থিতিতে না ফেলতে পারেন। পুরো রমজান মাস জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
অভিযানে জয়পুরহাট র‍্যাবের ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরুল হুদা জয়পুরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি আব্দুস সালাম সহ র‍্যাব ও অন্যান্যরাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়পুরহাটে নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, ৩ কারখানাকে জরিমানা

আপডেট সময় :