ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

জলঢাকায় পুরাতন স্যান্ডেল পুড়িয়ে চলছে রাস্তা নির্মাণের কাজ, পরিবেশের বিপর্যয়

নীলফামারী প্রতিনিধি
  • আপডেট সময় : ৯৯ বার পড়া হয়েছে

oplus_2

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারী জলঢাকার শিমুলবাড়ী ইউনিয়নের বালারপুকুর স্বপন বাজার এলাকায় মানুষের চলাচলের পাকা সড়কের পাশে পুরাতন স্যান্ডেলের রাবার পুড়িয়ে চলছে রাস্তা নির্মাণ কাজ। এতে বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ জনজীবন ও ক্ষতি গ্রস্থ হচ্ছে তামাক, সরিষা, ভুট্টা ও ধান লাগানো ফসলি জমি। গতকাল শনিবার দুপুরে, সরেজমিনে গেলে দেখা যায়, স্বপনবাজার থেকে খেরকাটি বাজার যাতায়াতের পাকা সড়কের পাশে চলছে পুরাতন স্যান্ডেলের রাবার পোড়ানোর মহোৎসব। পথচারী খায়রুল ইসলাম, নজরুল ইসলাম, গোলাপ ও জিকরুল ইসলাম বলেন, পুরাতন সেন্ডেল পোড়ানোর কারণে আমাদের শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, আমরা যাতায়াত করতে পারছি না। নাম বলতে অনিচ্ছুক একজন ঠিকাদারের লোক সমস্যার কথা স্বীকার করে বলেন, কিছু কিছু সমস্যা হচ্ছে, আমরা কিছু তামাক চাষিকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বস্ত করেছি।
স্যান্ডেল ও জুতা পোড়ানোর সময় পিচ গলানোর মিস্ত্রির সাথে কথা হলে তিনি জানান, আগে ধানের তুষ “স” মিলের গুড়া জ্বালানি কাজে ব্যবহার হত। তিনি বলেন, এখন আর ধানের গুড়া ও স” মিলের গুড়া পাওয়া যাচ্ছেনা, তাই পুরাতন স্যান্ডেলের রাবার পুড়িয়ে পিচ গলাতে হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের কোন সাইনবোর্ড পাওয়া যায়নি, তবে মৌখিক শোনা গেছে ১২৭০ মিটার এই সড়কের কাজ করছে নীলফামারীর ঠিকাদার। কিন্তু ঠিকাদার অসুস্থ থাকায়, কথা হয় তাঁর লোকজনের সঙ্গে, তাঁরা দেশটাই চলছে অনিয়মের মধ্যে, আপনারা অফিসের লোকজন তাঁদের সাথে কথা বলেন। কাজের দেখাশোনার দায়িত্বে ব্যক্তি কিছুই বলতে পারবে না সিনিয়রদের সাথে কথা বলতে বলে।
উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা মোনায়েম হোসেন মুঠোফোনে বলেন, সরকারি কাজ করতে গেলে একটু একটু এরকম হয়, সড়ক নির্মাণ কাজের ঠিকাদার অবশ্যই দেখা করবেন বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জলঢাকায় পুরাতন স্যান্ডেল পুড়িয়ে চলছে রাস্তা নির্মাণের কাজ, পরিবেশের বিপর্যয়

আপডেট সময় :