ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

জামালপুরে বন্যা: বানেরজলে ভাসছে রেলস্টেশন, পানিবন্দি লাখো মানুষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৪২৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃষ্টি আর উজানের ঢলে বন্যাকবলিত হয়ে পড়েছে যমুনা নদীর তীরবর্তী অঞ্চল চারটি উপজেলার ২৫টি ইউনিয়ন। এতে লক্ষাধিক মানুষ পানিসন্দ। পানি বৃদ্ধির তৃতীয় দিনে খাবার সংকটের বিপাকে পড়েছে বানভাসি মানুষ।

যমুনা নদীর পানি বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বানের পানি পৌছে গেছে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনে। রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান।

কম সময়ের মধ্যে বন্যার এমন অবনতি আগে দেখেননি বানভাসি মানুষ। দুদিনে বন্যাকবলিত এলাকায় জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনকে দেখা যায়নি বলে বানভাসিদের অভিযোগ।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, যমুনার পানিতে চারটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এ পর্যন্ত ৩২০ মেট্রিক টন চাল, ৪ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ত্রান সহায়তার পাশাপাশি ও নগদ অর্থ বিতরণ করা হবে।

আশ্রয়কেন্দ্রে চিড়া, গুড়, মুড়ি ও খিচুড়ি রান্না করে বিতরণ করা হয়েছে। বন্যা মোকাবিলায় জেলা প্রশাসনের সব প্রস্তুতি রয়েছে। এছাড়া দেওয়ানগঞ্জ উপজেলায় ছয়টি ও ইসলামপুরে চারটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে স্থীতিশীল অবস্থায় রয়েছে। আগামী ৪৮ ঘণ্টা ধীরগতিতে পানি বাড়ার সম্ভবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামালপুরে বন্যা: বানেরজলে ভাসছে রেলস্টেশন, পানিবন্দি লাখো মানুষ

আপডেট সময় :