জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সিরাজগঞ্জে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন
- আপডেট সময় : ১৪৫ বার পড়া হয়েছে
জুলাই-আগস্ট বিপ্লবের স্মৃতিচিহ্ন হিসেবে ও জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে সিরাজগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (৯ জুলাই) বেলা ১১টায় জেলার স্থানীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে সিরাজগঞ্জ বাজার স্টেশনের মুক্তির সোপান চত্বরে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মান কাজের শুভ উদ্বোধণ করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম ।
নির্মাণ কাজের উদ্বোধণী অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে বীর শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। এটা সারা বাংলাদেশের ৬৪ জেলাতেই নির্মিত হবে। আশা করছি আগামী ৫ই আগস্টে এই স্মৃতিস্তম্ভ শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে সেই শহীদদের স্মরণে সারাদেশের মতো সিরাজগঞ্জে স্মৃতিস্তম্ভ নির্মাণ হচ্ছে। জুলাই আগস্টের শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এটা স্থাপিত হচ্ছে।আগস্টের ৫ তারিখে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিরাজগঞ্জের পুলিশ সুপার ফারুক আহমেদ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার নেতৃবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।













