ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘খেলাধুলাই পারে সীমান্তের দেয়াল ভাঙতে’: প্রতিমন্ত্রী আমিনুল হক Logo ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে চিলমারী রক্ষার দাবি, চরবিষয়ক মন্ত্রণালয়ের আহ্বান Logo ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’—সিরাজগঞ্জে মন্ত্রী টুকু Logo সুবর্ণচরে মৎস্য প্রজেক্ট দখল ও মাছ লুটের অভিযোগ, মানববন্ধনে বাধার দাবি Logo বৈরী আবহাওয়ায় সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের Logo বন্ধ পাটকল ও টেক্সটাইল মিল চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী Logo কাঁঠালিয়ায় মামলা তুলে নিতে হুমকির অভিযোগ, থানায় জিডি Logo নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত Logo ঘাটাইলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক র‍্যালি Logo জনবল সংকট ও দালালচক্রে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি

ঝুঁকিপূর্ণ ভবনের সামনে নোটিশ ঝুলিয়ে দেবার নির্দেশ দিল হাইকোর্ট

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৫৬১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় যেসব ভবন ঝুঁকিপূর্ণ, তার সামনে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং বেইলি রোড ছাড়াও অন্যান্য ভয়াবহ আগুনের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বেইলি রোডে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতের আগুনের ঘটনায় ৪৬ জন প্রাণ হারান এবং আহত হন অনেকে। এই ঘটনার তদন্তে স্বরাষ্ট্র সচিবের প্রতিনিধির নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে হাইকোর্ট। ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে আগামী চার মাসের মধ্যে প্রতিবেদন দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

আইজিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ঢাকা সিটি করপোরেশনের প্রতিনিধিদের সমন্বয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করতে হাইকোর্টের আদেশে বলা হয়েছে।

বেইলি রোডের যে ভবনে আগুনের ঘটনা ঘটেছে সেখানে ফায়ার এক্সিট স্থাপনে ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে আদালত একটি রুল জারি করেছেন।

দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৪ মার্চ) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ ও রুল দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝুঁকিপূর্ণ ভবনের সামনে নোটিশ ঝুলিয়ে দেবার নির্দেশ দিল হাইকোর্ট

আপডেট সময় :