ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

টেকনাফে ক্লুলেস হত্যা মামলার রহস্য উন্মোচন, গ্রেফতার ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের মধ্যে একজন আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মোঃ রাকিবুল হাসানের পরিকল্পনায় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া এলাকা থেকে মোঃ রুবেল (২১) ও মোঃ হাসান (২৪) নামে দুই আসামীকে গ্রেফতার করা হয়। তারা উভয়েই একই এলাকার বাসিন্দা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। জানা যায়, ভিকটিম ফাইয়ছ উদ্দিন ফয়েজ (২০)-এর মায়ের কাছে থাকা সমিতির ২০ হাজার টাকা লুটের উদ্দেশ্যে তারা ঘরে প্রবেশ করে। এ সময় ভিকটিম তাদের দেখে ফেললে আসামীরা ঘরে থাকা কুড়াল দিয়ে তার মাথায় আঘাত করে হত্যা করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।গ্রেফতারের পর আসামী মোঃ রুবেল আদালতে স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করে এবং ঘটনায় জড়িত অন্যান্য সহযোগীদের নাম প্রকাশ করে।
এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেকনাফে ক্লুলেস হত্যা মামলার রহস্য উন্মোচন, গ্রেফতার ২

আপডেট সময় :