ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট Logo ডামুড্যায় ২ শত বছরের ঐতিহ্য ধরে রেখে মাছ ধরা উৎসব পালিত

ঠাকুরগাঁওয়ে ইফতার পুনর্মিলনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে

Yaw:314.02908,Pitch:-4.636323576291416,Roll:3.3762621406947915

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিশু অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও শিশুদের অংশগ্রহণমূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর ইফতার পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
এনসিটিএফ লিগ্যাসি মিট–২০২৬ উপলক্ষে গত শনিবার (১৫ মার্চ) বিকেলে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) জেলা কমিটি।
সংগঠনটির সভাপতি রাদ শাহামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী, এফ আলম গ্রুপের চেয়ারম্যান ফখরুল আলম লিফাত।
অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। পাশাপাশি শিশুদের বিভিন্ন সৃজনশীল ও সামাজিক কার্যক্রমে অবদানের স্বীকৃতি হিসেবে সংগঠনটির সকলকেই শুভেচ্ছা স্মারক হাতে তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং সামাজিক কর্মকাণ্ডে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এনসিটিএফ নিয়মিতভাবে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও শিশুদের উন্নয়ন ও কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা প্রতিনিধি জান্নাতুন ফেরদৌস বর্ষা, সাবেক জেলা প্রতিনিধি কামরুন নাহার পান্না, হাসনাহেনাসহ সংগঠনটির নেতৃবৃন্দ ও সদস্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক শিশু সংসদ সদস্য জিহাদুজ্জামান জিসান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে ইফতার পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট সময় :