ডামুড্যায় আব্দুর রাজ্জাক নার্সিং কলেজে ফুড ফেয়ার অনুষ্ঠিত
- আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে
শরীয়তপুরের ডামুড্যায় অবস্থিত নবনির্মিত আলহাজ্ব আব্দুর রাজ্জাক নার্সিং কলেজে শিক্ষার্থীদের উদ্যোগে ফুড ফেয়ার আয়োজন করা হয়েছে । ২০২৩ সালে কার্যক্রম শুরু করা এই সরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা বৃদ্ধির লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়।
গতকাল রোববার ডামুড্যা উপজেলার আলহাজ্ব আব্দুর রাজ্জাক নার্সিং কলেজ আয়োজনে
নার্সিং শিক্ষার্থীরা স্থানীয় এবং ঐতিহ্যবাহী বিভিন্ন পদের খাবার স্টল সাজিয়ে অংশগ্রহণ করেন।
নার্সিং শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সহ-শিক্ষা কার্যক্রম (Co-curricular activities) এবং সৃজনশীলতাকে উৎসাহিত করা, এই নার্সিং কলেজটি সরকারি পর্যায়ে নবসৃষ্ট একটি প্রতিষ্ঠান, যা ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে কার্যক্রম শুরু করেছে, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে।
অনুষ্ঠানে আব্দুর রাজ্জাক নার্সিং কলেজের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত মো: জাহিদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডা. শাহে আলম ছিদ্দীক, এ সময় উপস্থিত ছিলেন অভিজিৎ নাগ,

















