ডামুড্যায় খেলাফত মজলিসের কার্যালয়ের উদ্বোধন
- আপডেট সময় : ৯১ বার পড়া হয়েছে
শরীয়তপুরের ডামুড্যায় সাংগঠনিক কার্যক্রম বেগবান করার লক্ষ্যে নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার ডামুড্যা- শরীয়তপুর সড়কের উত্তর পাশে পৌরসভার শেষ প্রান্তে নতুন একটি ভবনে এ কার্যালয় উদ্বোধন করা হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস ডামুড্যা উপজেলা শাখার সভাপতি হাফেজ মোঃ আজিজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা সাব্বির আহমদ ওসমানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বাংলাদেশ খেলাফতে মজলিস শরীয়তপুর জেলা শাখা,হাফেজ মোঃ দবির উদ্দিন শেখ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন (সংসদ সদস্য পদপ্রার্থী শরীয়তপুর -৩) সহ-সভাপতি বাংলাদেশ খেলাফতের মজলিস শরীয়তপুর শাখা মুফতি খবির উদ্দিন। দোয়া ও মোনাজাত করেন
প্রধান উপদেষ্টা বাংলাদেশ খেলাফত মজলিস ডামুড্যা উপজেলা,আলহাজ্ব হাফেজ আব্দুস সাত্তার। অনুষ্ঠান সঞ্চালনায় করেন, ডামুভ্যা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি শিহাব উদ্দিন ফয়েজী। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফতে মজলিস উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা। বক্তারা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস প্রশিক্ষণ ভিত্তিক নিয়ম তান্ত্রিক দাওয়াতী কাজে বিশ্বাসী। গতানুগতিক রাজনৈতিক ধারা থেকে বের হয়ে ইসলামী নীতি-আদর্শ ও দেশের সভ্য সংস্কৃতির সমন্বয়ে ইসলাম বিজয়ী সমাজ গঠনই সংগঠনের লক্ষ্য। সংগঠনের আমীর মাওলানা মামুনুল হকের নেতৃত্বে ইতিমধ্যে সংগঠনের কার্যক্রম দেশের সব জেলা ও উপজেলায় পৌঁছে গেছে এবং পর্যায় ক্রমে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও সম্প্রসারিত হচ্ছে ।
বক্তারা আরও বলেন শরীয়তপুর ডামুড্যা ইসলামী দাওয়াতের মূলকেন্দ্র হিসেবে উল্লেখ করে এখানকার দায়িত্বশীলদের প্রতি বিশেষ দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।


















