সংবাদ শিরোনাম ::
ডামুড্যায় নতুন ইউএনওর মতবিনিময় সভা
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ৮২ বার পড়া হয়েছে
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার নবাগত ইউএনওর সাথে সুধিজনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলা পরিষদের হলরুমে রাজনৈতিক নেতা,সাংবাদিক,
জনপ্রতিনিধি,ব্যবসায়ীসহ সমাজের সুধীজনের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ সালাহউদ্দিন আইয়ুবী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট শাহাদাত হোসেন, যুবদল সভাপতি মোঃ উজ্জ্বল সিকদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাইফুল ইসলাম, পৌরসভা আমির আতিকুর রহমান কবির, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ নান্নু মৃধা, প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাদবর, সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, এনসিপির নেতা ফয়সাল, সিয়াম সহ বিভিন্ন রাজনৈতিক ও সুধীজন।













