ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দিনাজপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বৈজ্ঞানিক সেমিনার ও মতবিনিময় সভায় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি Logo ঝিনাইদহে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ Logo মির্জা ফয়সল আমীনকে ঠাকুরগাঁও বিএনপি অভিনন্দন Logo তথ্য অধিকার ব্যবহারে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান Logo মির্জা ফয়সল আমীনকে ঠাকুরগাঁও বিএনপি অভিনন্দন Logo পরিচ্ছন্ন ইসলামপুর গড়তে ইউএনওর মতবিনিময় সভা Logo শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু Logo দেওয়ানগঞ্জে নিখোঁজ নারীকে আখাউড়া থেকে উদ্ধার Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড Logo পার্বতীপুরে যুবদলের উদ্যোগে ঈদ পুনমিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৪৩১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় মঙ্গলবার থেকে চার দিনের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের ৫৪তম সীমান্ত সম্মেলনে শুরু হয়েছে।

ঢাকায় বিজিবি সদর দপ্তরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার সকালে বিএসএফের মহাপরিচালক শ্রী নিতিন আগ্রাওয়ালের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধিদলটি ঢাকায় পৌঁছেন। বিমান বন্দরে বিএসএফের মহাপরিচালক নিতিন আগ্রাওয়ালকে শুভেচ্ছা জানান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

সীমান্ত সম্মেলন বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যকার বিরাজমান পারস্পরিক আস্থা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধিসহ উভয় দেশের সীমান্ত সমস্যা নিরসনে অত্যন্ত কার্যকর ভূমিকা রা বে বলে আশা করা হচ্ছে।

বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রার মাধ্যমে বিএসএফ প্রতিনিধিদল বিজিবি সদর দপ্তরে পৌছে এবং পিলখানার সীমান্ত গৌরব-এ মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিজিবির সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজিবি সীমান্ত পরিবার কল্যাণ সমিতির প্রধান পৃষ্ঠপোষক নওরীন আশরাফের আমন্ত্রণে বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছেন। তারা বিজিবি সীমান্ত পরিবার কল্যাণ সমিতি এবং সীমান্ত অফিসার্স লেডিস ক্লাবের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৪তম সীমান্ত সম্মেলন শেষে ৯ মার্চ বিএসএফ প্রতিনিধিদল ভারতে ফিরে যাবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

আপডেট সময় :