ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জ
  • আপডেট সময় : ১৪৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে, ট্রাকের সাথে সংঘর্ষে ৪জন নিহত হয়েছে,এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও অন্তত ১৪ জন।
শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়েতে ঢাকা মুখীলেনে, সিংপাড়া-নওয়াপাড়া এলাকায়, হাঁসাড়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার, দেওয়ান আজাদ জানান- খুলনার যশোর থেকে ঢাকাগামী হামদান এক্সপ্রেস নামের দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে, সামনে থাকা পণ্যবোঝাই ট্রাকে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলেই নিহত হয় দুজন,পরে আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে প্রাণ গেছে আরও দুজনের। নিহতদের মধ্যে তিনজন বাস যাত্রী ও একজন ট্রাকের হেলপার বলে জানিয়েছে পুলিশ।
নিহতদের মধ্যে দুজন চিকিৎসকের বাড়ি যশোরের সদর উপজেলায়, নিহতারা হলেন, জিল্লুর রহমান (৬৫),ডাঃ জালাল (৬৪) ডাঃ আঃ হালিম (৫৫) ও ট্রাক হেলপার মো. হাসিব।
হাঁসাড়া হাইওয়ে থানার অফিসের ইনচার্জ ওসি আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে এক্সপ্রেসওয়েতে। অভিযুক্ত বাস ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় পলাতক রয়েছে বাসের চালক ও হেলপার। আইনগত প্রক্রিয়ার শেষে নিহতদের মরদেহ হস্তান্তর করা হবে পরিবারের স্বজনদের কাছে। তিনি আরও জানান, ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা। মাত্র অতিরিক্ত গতির কারণে,সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে এমন দুর্ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

আপডেট সময় :