তারাকান্দায় মেয়ের জামাইয়ের হাতে শশুরের খুন
- আপডেট সময় : ২০৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে মেয়ে জামাইয়ের হাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর২০২৫ ) সন্ধ্যা ৮টার দিকে তাড়াটি পশ্চিমপাড়া গ্রামে শ্বশুরকে নিজের ইচ্ছায় লাঠির বারি দেয় । নিহত আ. হাই (৬০) ওই এলাকার মৃত রহিমউদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জমি থেকে ধান আনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের সাথে আ, হাইয়ের পরিবারের কথা কাটাকাটি হয়। সন্ধ্যায় তিনি খেতে বসলে প্রতিবেশী ফজলু মিয়ার ছেলে মোস্তফা এবং মৃত আলী হোসেনের ছেলে নজরুল ইসলাম তাকে বাড়ির বাইরে ডেকে নেয়। বাইরে যেতেই তার মেয়ে জামাই রাশিদুলসহ বেয়াই-বেয়াইন এবং আরও কয়েকজন মিলে তাকে মারধর করে। এক পর্যায়ে রাশিদুল লাঠি দিয়ে নিজ ইচ্ছায় শ্বশুরের মাথায় বারি দিয়ে মাটিতে ফেলে দেয় । স্বজনেরা এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাতেই মৃত্যু করেন। নিহতের স্ত্রী তহুরা বেগম জানান, বিকালে ধান আনার সময় প্রতিবেশীরা আমাদের চলাচলের রাস্তা নিয়ে বাধা দেয়। এ নিয়ে মহিলাদের সাথে ঝগড়া হয়। পরে সন্ধ্যায় আমার স্বামীকে পরিকল্পনা করে ডেকে নিয়ে রাশিদুলসহ তারা হত্যা করেছে। এ বিষয়ে তারাকান্দা থানা পুলিশের এসআই লিটন চন্দ্র পাল বলেন, বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহত হয়ে আব্দুল হাই ভর্তি হলে রাতে তার মৃত্যু হয়। লাশ ময়মনাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।












