ঢাকা ০২:১৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

তারাকান্দায় ৬০ ড্রাম লুট হওয়া তেলসহ ব্যবসায়ী গ্রেফতার

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের তারাকান্দায় লুট হওয়া ৬০ ড্রাম সয়াবিন তেলসহ এক তেল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার তারাকান্দা বাজারের এস.আর. রোড এলাকায় তারাকান্দা থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইমরান হোসেন (৩০) তারাকান্দা গ্রামের রমজান মিয়ার ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ জেলার গোদার মোড় এলাকায় মেসার্স সাঈদ ট্রেডার্সের সয়াবিন তেলবাহী একটি ট্রাক থেকে একটি চক্র ৬০ ড্রাম তেল ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে টাঙ্গাইল ডিবি পুলিশ ওই ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে তারাকান্দা বাজারে ইমরান অয়েল মিলের এস.আর. অফিস রোডের একটি গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ২৭টি তেল ভর্তি ড্রাম ও ৩৩টি খালি ড্রাম উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে ইমরান হোসেন জানান, তিনি ৬০ ড্রাম তেল ১২ লাখ টাকায় কিনে গোডাউনে রেখেছিলেন, যার বাজার মূল্য প্রায় ২৩ লাখ টাকা। এর মধ্যে তিনি ইতোমধ্যে ৩৩ ড্রাম তেল বিক্রি করে দিয়েছেন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ জানান, টাঙ্গাইল ডিবি পুলিশ ইমরান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে গেছে। বিষয়টি সম্পর্কে তারা অবগত রয়েছেন।
এদিকে স্থানীয়দের দাবি, ইমরান দীর্ঘদিন ধরে চোরাকারবারির সঙ্গে জড়িত থাকতে পারেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তারাকান্দায় ৬০ ড্রাম লুট হওয়া তেলসহ ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় :