ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

তীব্র তাপপ্রবাহ নেমেছে, রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৩৭৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শনিবার (৪ মে) তীব্র তাপ্রবাহ ৪০ ডিগ্রির নিচে নেমে এসেছে। এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। আগামী দু’একদিনের মধ্যে তাপমাত্রা আরও কমে আসতে পারে বলে মত আবহাওয়াবিদদের।

অতিরিক্ত গরমে শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে শনিবাব পর্যন্ত বন্ধ রাখা হয় শিক্ষা প্রতিষ্ঠান। রোববার থেকে সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে।

শনিবার বিকালে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। গত ২৫ এপ্রিল প্রকাশিত প্রজ্ঞাপনের শর্ত পালন সাপেক্ষে রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাক-প্রাথমিকের পাঠদান বন্ধ থাকবে। রোববার থেকে প্রাথমিকের শ্রেণি কার্যক্রম চললেও অ্যাসেম্বলি বন্ধ থাকবে।

দেশে চলমান তাপপ্রবাহের কারণে হাইকোর্টের নির্দেশে সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ২ মে পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তীব্র তাপপ্রবাহ নেমেছে, রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

আপডেট সময় :