দাম কম লোকসানে নগরকান্দার পেঁয়াজ চাষিরা
- আপডেট সময় : ১৩৮ বার পড়া হয়েছে
পেঁয়াজের রাজধানী খ্যাত ফরিদপুরের নগরকান্দা উপজেলার পেঁয়াজ চাষিরা এবার বড় ধরনের সংকটে পড়েছেন। রমজানের মধ্যেই বাজারে পেঁয়াজের দাম হঠাৎ কমে যাওয়ায় উৎপাদন খরচ তুলতে পারছেন না কৃষকরা। বর্তমানে নতুন দুই পাতার পেঁয়াজ প্রতি মন বিক্রি হচ্ছে মাত্র ১০০০ থেকে ১২০০ টাকায়, যা উৎপাদন খরচের তুলনায় অনেক কম।
শনিবার নগরকান্দা বাজারের পেঁয়াজ হাট ঘুরে দেখা যায়, ক্রেতার তুলনায় বিক্রেতার সংখ্যা বেশি।
নগদ টাকার প্রয়োজন হওয়ায় অনেক কৃষক বাধ্য হয়ে কম দামে অপরিপক্ক ‘হালি’ পেঁয়াজ বিক্রি করছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নগরকান্দা উপজেলায় প্রায় ৯ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। কৃষকদের দাবি, সার, বীজ, কীটনাশক, শ্রমিক মজুরি, সেচ ও পরিবহন খরচসহ প্রতি মণ পেঁয়াজ উৎপাদনে ব্যয় হচ্ছে প্রায় ১৫০০ থেকে ১৬০০ টাকা। এতে প্রতিমণে ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে।
কৃষকদের দাবি, পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ করা হলে তারা বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন।




















