দুবাইয়ে ইরানের হামলায় বড়লেখার সালেহ আহমদ নিহত
- আপডেট সময় : ৫২ বার পড়া হয়েছে
Dubai শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় United Arab Emirates-এ কর্মরত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহত ব্যক্তি বড়লেখা উপজেলার গাজীটেকা বাসতলা এলাকার বাসিন্দা সালেহ আহমদ। পারিবারিক সূত্রে জানা যায়, ২৮ মার্চ (শুক্রবার) ইফতারের পরপরই হামলার সময় তিনি মারাত্মকভাবে আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
পরিবার জানায়, প্রায় ২৭ বছর ধরে প্রবাস জীবন কাটাচ্ছিলেন সালেহ আহমদ। তিনি দুবাইয়ের আজমান এলাকায় কর্মরত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের দেশে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী।
এদিকে, দুবাইয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
পারিবারিক সূত্র নিশ্চিত করেছে, নিহতের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।



















