ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সম্পদ নিলামে বিক্রি এবং চাকরিচ্যুতি চান সাবেক পররাষ্ট্রমন্ত্রী

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৫৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সম্পদ নিলামে বিক্রি এবং দ্রুত চাকরিচ্যুতি চান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের এক দপ্তর থেকে আরেক দপ্তরে বদলি কোনো কার্যকরী শাস্তি হতে পারে না বলে মন্তব্য করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তির সকল সম্পদ বাজেয়াপ্ত করে নিলামে বিক্রি করা দরকার।

রোববার (৩০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুজ পেজে দেওয়া এক পোস্টে এ কথা লিখেছেন সরকারের সাবেক এই শীর্ষ কূটনৈতিক।

আব্দুল মোমেন মনে করেন, দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তির সম্পদের সঠিক হিসাব বের করতে হবে। অবশ্যই তাকে তড়িৎবেগে চাকরিচ্যুত করতে হবে। বদলি শাস্তি হতে পারে না।

তিনি আরও লিখেছেন, মনে রাখতে হবে, সরকারি চাকরিজীবীর সবচেয়ে বড় হাতিয়ার ও সম্পদ হচ্ছে তার সরকারি চাকরিটি। দুর্নীতিপরায়ণরা জনগণের শত্রু, দেশের শত্রু।

প্রসঙ্গত, সম্প্রতি দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যমে ওঠে এসেছে সাবেক পুলিশপ্রধানের আকাশছোঁয়া সম্পত্তির তথ্য। বিপুল অর্থবিত্তের মালিক বনে যাওয়া পুলিশ কর্তাসহ সরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তাদেরও বিপুল সম্পত্তির তথ্যও উঠে আসছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সম্পদ নিলামে বিক্রি এবং চাকরিচ্যুতি চান সাবেক পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় :