ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

দেশে প্রথমবারের মতো চালু হলো গুগল পে

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ২৮৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল ওয়ালেট। যে সেবাটি সাধারণভাবে গুগল পে নামে পরিচিত। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে সিটি ব্যাংক পিএলসি এই সেবা চালু করেছে। এর ফলে এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকরা তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ড গুগল ওয়ালেট অ্যাপে সংযুক্ত করে দ্রুত, নিরাপদ ও স্পর্শবিহীনভাবে লেনদেন সম্পন্ন করতে পারবেন। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়েস্টিন হোটেলে এই সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
অনুষ্ঠানে ড. আহসান এইচ মনসুর প্রধান অতিথি হিসেবে ছিলেন। বিশেষ অতিথি ছিলেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি এন জ্যাকবসন ও সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ।
জানা গেছে, এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকরা দেশে বা বিদেশে এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) সুবিধাসম্পন্ন যেকোনো চঙঝ (পয়েন্ট অব সেল) টার্মিনালে শুধু অ্যান্ড্রয়েড ফোন স্পর্শ করেই লেনদেন করতে পারবেন। গুগল পে-তে উন্নত এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে গ্রাহকের তথ্যের নিরাপত্তা নিশ্চিত থাকবে। এছাড়া আলাদা করে আর কোনো প্লাস্টিক কার্ড বহন করার প্রয়োজন হবে না, ভোক্তার স্মার্টফোনই হয়ে উঠবে “ডিজিটাল ওয়ালেট”। লেনদেনের ক্ষেত্রেও এ সেবার পরিসর থাকবে বহুমাত্রিক—আকাশপথে ভ্রমণ, কেনাকাটা, সিনেমার টিকিটসহ নানা দৈনন্দিন কেনাকাটা বা অন্যান্য প্রয়োজনে আর্থিক লেনদেন স্মার্ট মোবাইল ফোনেই করা যাবে। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন বলেন, এই অংশীদারিত্ব বাংলাদেশের আগামী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম তৈরির প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। গ্রাহকদের জন্য এই সেবা চালু করতে পেরে আমরা গর্বিত। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, গুগল পেমেন্টস-এর গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এবং ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহম্মেদ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশে প্রথমবারের মতো চালু হলো গুগল পে

আপডেট সময় :