ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

ধামরাইয়ে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার ধামরাই পৌর শহরের দক্ষিণপাড়া মহল্লায় শ্বাসরোধে মাকে হত্যার অভিযোগে মানিক মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত জোৎস্না রানী সরকার (৬৫) ওই এলাকার বিন্দু সরকারের স্ত্রী।
গতকাল রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ধামরাই সরকারি কলেজের পশ্চিম পাশে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, মানিক দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জেরে মায়ের সঙ্গে দুর্ব্যবহার করতেন এবং চিকিৎসায় অবহেলা করতেন। ঘটনার দিন কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি গলা টিপে ও মুখ চেপে ধরে শ্বাসরোধে মাকে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। পরে প্রতিবেশীরা জোৎস্না রানীকে ধামরাই সরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মেয়ে লক্ষ্মী রানী মজুমদার বাদী হয়ে ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং–১৫)।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, অভিযুক্ত মানিককে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মায়ের মুখ চেপে ধরার কথা স্বীকার করেছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ধামরাইয়ে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

আপডেট সময় :